মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

১ সেপ্টেম্বর থেকে সশরীরেই হবে সাত কলেজের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : August 18, 2021

মহামারি করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ইতোমধ্যেই সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ খুলেছে সব। এবার শিক্ষাপ্রতিষ্ঠানেও বইছে সেই হাওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। সশরীরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।

বুধবার (১৮ আগস্ট) সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ অথবা আগামীকালই সাত কলেজের পরীক্ষার সময়সূচিও প্রকাশ হতে পারে বলে জানা গেছে  ।

বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করব। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।’

সাত কলেজের যেসব শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

 


অন্যান্য সংবাদ