শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাসপাতালে অভিনেতা নাসিরউদ্দিন শাহ

বিনোদন ডেস্ক / ৯২ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

এই অভিনেতার ম্যানেজার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তিনি দুই দিন ধরে হাসপাতালে আছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। নিউমোনিয়ার কারণে তাকে হাসাপাতালে নেওয়া হয়েছে। তার ফুসফুসে প্যাচ পাওয়া গেছে এবং এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।’

গত বছর অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুর পর নাসিরউদ্দিন শাহের অসুস্থতার গুঞ্জন শোনা যায়। পরবর্তী সময়ে বর্ষীয়ান এই অভিনেতার ছেলে অভিনেতা ভিভান প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এগুলো সবই গুজব।’ পাশাপাশি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাখ্যাত ভিভান লেখেন, ‘সবকিছু ঠিক আছে। বাবা ভালো আছেন! তার শারীরিক অবস্থা নিয়ে সব গুঞ্জন মিথ্যা। তিনি সুস্থ আছেন। ইরফান ভাই ও চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। আমাদের সবার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেলো।’


অন্যান্য সংবাদ