বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল গ্রুপের আলোচনায়। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও হয়েছে।


অন্যান্য সংবাদ