বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের আভাস তেঁতুলিয়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১০ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।

সূত্র জানায়, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, এক্ষেত্রে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে তার ঢাকা মিশন। ঢাকা থেকে আনোয়ার ইব্রাহিম যাবেন ব্যাংকক সফরে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

দুই শীর্ষ নেতার বৈঠকে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুন মাসে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া হয়ে সরকার প্রধান চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরে প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।


অন্যান্য সংবাদ