বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার অপশক্তি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ‘লুকোচুরি’ চলতে পারে না: বিরোধীদলীয় নেতা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪ অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 18, 2026
‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যেকোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত এদেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পলাতক ফ্যাসিস্ট চক্রের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রবাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা ও নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র—এরা সন্ত্রাসী।

এরা কোনো রাজনৈতিক দল নয়, এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী।’ যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশ অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিক ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনার কথা স্মরণ করে সরকারপ্রধান বলেন, ‘তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলে বলতে হবে—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে সঁপে দেওয়া হবে না।’

দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।


অন্যান্য সংবাদ