বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার অপশক্তি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ‘লুকোচুরি’ চলতে পারে না: বিরোধীদলীয় নেতা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪ অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ৫ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৪৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫৬ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।


অন্যান্য সংবাদ