মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

ম্যাচের প্রথমার্ধে ডেরি শেরহান্টের গোলে এগিয়ে গেল জার্মানি। এরপর দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসের জালে গুনে গুনে আরও ৪ গোল দিল তারা। বড় জয়ে ইউয়েফা নেশনস লিগের গ্রুপসেরা হয়ে শেষ আটে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।

সোমবার ঘরের মাঠে নেদারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। জুলাইয়ে দায়িত্ব নেওয়া ক্লপের অধীনে এটি সবচেয়ে বড় জয় জার্মানদের। হারলেও কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস।

ম্যাচের আগে গ্রুপ ‘এ২’-র তৃতীয় স্থানে ছিল জার্মানি। ৪-০ গোলে হারলেও গ্রুপসেরা হতো ডাচরা। জয়ের পর গ্রিস ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জার্মানি। তিন দলেরই পয়েন্ট ১১। তবে সার্বিক গোল ব্যবধান নয়, গ্রুপের অবস্থান নির্ধারিত হয়েছে তিন দলের মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে।

বার্লিনে ম্যাচের ৪১তম মিনিটে জার্মানিকে এগিয়ে দেন শেরহান্ট। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে পাঠান তিনি। পাঁচ মিনিট পর নিকো শ্লটারবেক হেডে তৃতীয় গোলটি করেন।

ম্যাচের ৭১তম মিনিটে ব্রাজান গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভির্টজ। ৭৭তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন গ্রুদা। জাতীয় দলের হয়ে দুই ম্যাচে এটি দ্বিতীয় গোল তার। ম্যাচে দুটি অ্যাসিস্টও করেছেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে এটি ১৯৫৯ সালের পর জার্মানির সবচেয়ে বড় জয়। সেবার প্রতিবেশী দেশটিকে ৭-০ গোলে হারিয়েছিল তারা।

ম্যাচ শেষে জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে ভির্টজ বলেন, ‘আমরা সমর্থকদের আনন্দ দিতে চাই। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলাটা আমাদের জন্যও দারুণ উপভোগ্য ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা কার বিপক্ষে খেলব, তা নিয়ে ভাবছি না। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই, গোল করতে চাই এবং প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে চাই। আমার মনে হয়, এই ম্যাচে আমরা সেটাই নিখুঁতভাবে করতে পেরেছি।’

শুক্রবার গ্রিসকে ৭-০ গোলে হারানো নেদারল্যান্ডস গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারল তারা। সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে গ্রিস। দলটির হয়ে একমাত্র গোল করেন জিওর্গোস মাসুরাস।


অন্যান্য সংবাদ