মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান

মিয়ানমারের শীর্ষ নেতা মিন অং হ্লাইং এর ওপর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের (ASEAN) বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছেন জোটের নেতারা। ২০২১ সালের শান্তি পরিকল্পনা মেনে চলতে ব্যর্থ হওয়া এবং দেশটির সামরিক বাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকার কারণে রোববার (১৫ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আসিয়ান সম্মেলনের এক প্রতিনিধি জানান, মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের বিষয়ে জোটের নেতারা ধাপে ধাপে ও অগ্রগতি-ভিত্তিক একটি সুনির্দিষ্ট পদক্ষেপ বা ‘ক্যালিব্রেটেড এনগেজমেন্ট’ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আসিয়ান চেয়ারের বিশেষ দূতের কাজেরও প্রশংসা করেছেন জোটের সদস্য রাষ্ট্রগুলো।

এছাড়া আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ (Five-Point Consensus) অনুযায়ী মিয়ানমারের সঙ্গে গঠনমূলক ও নীতিগত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই প্রতিনিধি আরও বলেন, দেশটিতে এখনো বোমাবর্ষণ চলছে এবং সাধারণ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। তাই এই সংকট মোকাবিলায় মিয়ানমার কীভাবে সাড়া দেয়, তা ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান এবং সেই অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


অন্যান্য সংবাদ