মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফ্রান্সকে সতর্কবার্তা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 15, 2026
ফ্রান্সকে সতর্কবার্তা দিলো ইরান

সুপারমার্কেটের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) ফ্রান্সের প্রতি সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলেছে, ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে যেন পা না দেয় প্যারিস।

আনাদোলুর খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শত্রুতা উসকে দিতে এবং ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এসব অভিযোগ ব্যবহার করছে বলে দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহেব্বি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসি বেসামরিক নাগরিকদের কখনোই লক্ষ্যবস্তু করে না।

এর আগে সোমবার ফ্রান্স সরকার জানায়, সাইবার হামলাগুলোর জন্য দায়ী আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার অধীন ‘শহিদ কাভেহ’ ইউনিট। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

মন্ত্রণালয় জানায়, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্যারিস। এছাড়া, এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নেবে তারা।

তবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানায় তেহরান।


অন্যান্য সংবাদ