শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক! ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫৪১ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রেলি) প্রকল্পে কর্মরত প্রায় ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা, স্থায়ী জনবল কাঠামো গঠন ও নতুন প্রকল্পে অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া।

মানববন্ধনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এসডিএফের বিভিন্ন প্রকল্পে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে রেলি প্রকল্পের অর্থায়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তাদের চাকরির নিরাপত্তা এবং পরিবারের আর্থিক ও সামাজিক ভবিষ্যৎ উদ্বেগের মুখে পড়েছে।

তিনি বলেন, একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মানেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের সমাপ্তি হতে পারে না। তাদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মসম্পাদন এসডিএফের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সম্পদ। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের প্রেক্ষাপটে রেলি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সরকারি অর্থায়নে ২০২৬ সালের ২৯ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তবে দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী দাবি জানিয়ে বলেন, নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত রেলি প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ প্রয়োজনীয় অর্থায়নসহ বৃদ্ধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসডিএফের জন্য স্থায়ী জনবল কাঠামো প্রণয়ন এবং নতুন উন্নয়ন প্রকল্পে বিদ্যমান দক্ষ ও অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে পদায়নের মাধ্যমে চাকরির ধারাবাহিকতা নিশ্চিত করা, অনিয়মের অভিযোগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালিত তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, ভীতি প্রদর্শন ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-বাণিজ্য বন্ধ, ল্যাপটপসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত, পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ, গ্রাম সমিতির জন্য বরাদ্দ করা টাকা ফেরত নেওয়া বন্ধ এবং এসডিএফের মালামাল বিক্রি বন্ধ করা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিও জানিয়েছে ঐক্য পরিষদ।

মানববন্ধনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ