শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক! ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫৪১ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে দেশটির কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চলমান কপ-৩১ আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশে বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের সার্বিক উন্নয়নের বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে আসার আশা ব্যক্ত করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের কথা জানান।


অন্যান্য সংবাদ