শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক! ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫৪১ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে

ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে চায় আঙ্কারা। রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারেও আগ্রহী তুরস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ধারাবাহিক বৈঠকসহ বর্তমান সরকারের গত দশ মাসে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ সেই আগ্রহেরই প্রতিফলন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, তুরস্ক রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততায় গুরুত্ব দিলেও বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন রাতেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরদোয়ানের সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় সাক্ষাৎ। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বর্তমান বিএনপি সরকারের গত দশ মাসে দুই সরকারপ্রধানের সাক্ষাৎ ছাড়াও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। চলতি বছরের মার্চে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেন। জুনে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ ছাড়া বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফরও দুই দেশের সম্পর্কের বহুমাত্রিক ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে উভয় পক্ষের সদিচ্ছা রয়েছে। তবে এই সম্পর্ককে আরও কার্যকর করতে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ জরুরি।

বিশ্লেষকদের মতে, সামরিক ও কৌশলগত কাঠামোতে তুরস্কের আগ্রহ থাকলেও বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানো। বিশেষ করে শিল্প, বাণিজ্য ও অবকাঠামোসহ সম্ভাবনাময় খাতে তুরস্কের বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ রয়েছে। এখন দেখার বিষয় তুরস্ক বিনিয়োগে কতটা আগ্রহ দেখায় এবং বাংলাদেশ তুরস্কের বিনিয়োগ আনতে কি উদ্যোগ নেয় বা বিনিয়োগের জন্য পরিবেশ কতটা স্থিতিশীল রাখতে পারে।


অন্যান্য সংবাদ