শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক! ঢাকা–আঙ্কারা সম্পর্কে নতুন দিগন্ত, গুরুত্ব ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ শর্টসার্কিট থেকে নুসরাতের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান হাম উপসর্গে চারজনের মৃত্যু, নতুন রোগী ১৫৪১ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের

স্পোর্টস ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের

একসময় ফুটবল মাঠে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু চোটের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে সেই ছন্দ হারিয়েছেন নেইমার জুনিয়র। যে কারণে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথাও গুরুত্বের সঙ্গে ভাবছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর প্রতিবেদন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের সেরা ছন্দে ফিরতে না পারার হতাশা নেইমারকে অবসরের চিন্তা করতে বাধ্য করছে।

সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। আলাপে বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফরোয়ার্ড জানিয়েছিলেন, কিংস লিগে খেলতে চান এবং ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে তার।

তখন গুয়েদেস মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু নেইমার স্পষ্ট জানিয়ে দেন, ‘না, আমি পারব না।’ এরপর গুয়েদেস অবাক হয়ে আবারও একই কথা বললে নেইমারের সংক্ষিপ্ত অথচ নাড়া দেওয়া উত্তর ছিল— ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’

বারবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া এবং মাঠে ফেরার পর ফের চোট পাওয়ার আশঙ্কা নেইমারের মানসিক ও শারীরিক দুই অবস্থাতেই বড় প্রভাব ফেলেছে। ফলে অবসর এখন আর কেবল দূরের কোনো ভাবনা নয়, বাস্তব সম্ভাবনা হিসেবেই বিবেচনা করছেন ব্রাজিলের এই তারকা। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেললেও, দীর্ঘদিনের চোটজর্জর ক্যারিয়ার শেষ পর্যন্ত আর কতদূর এগোবে— সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি তিনি।


অন্যান্য সংবাদ