বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অতীতের ভূমিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ বিএনপির! মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইউরেনিয়াম ছাড়বে না ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইতালির ৬৩০০ স্কুলে বোমা আতঙ্ক, হুমকি স্কটল্যান্ডেও ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু সাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

চোটের মিছিলে ফ্রান্স, ছিটকে গেলেন এমবাপেও

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 12, 2026
চোটের মিছিলে ফ্রান্স, ছিটকে গেলেন এমবাপেও

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার আগেই একের পর এক চোটে বিপর্যস্ত ফ্রান্স শিবির। এবার সেই তালিকায় যুক্ত হলেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে। হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কারণে ইউয়েফা নেশনস লিগে আজ ইতালির বিপক্ষে খেলতে পারবেন না ফরাসি তারকা। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান।

বুধবার সতীর্থরা ক্লেয়ারফঁতে অনুশীলন করার পর মিলানের উদ্দেশে রওনা হলেও চিকিৎসার জন্য সেখানেই থেকে যান এমবাপে। তবে দলের সঙ্গেই থাকছেন এই ফরোয়ার্ড। রোববার বোর্দোতে তুরস্কের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে তাকে পাওয়ার আশা করছে ফ্রান্স।

এমবাপের চোট নিয়ে জিদান বলেন, ‘কিলিয়ান আগামীকাল খেলবে না। সে সামান্য ব্যথা অনুভব করেছে। আর বরাবরের মতোই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বিষয়টি হতাশাজনক, তবে ফুটবলে এমনটা হতেই পারে। আশা করি, চোট গুরুতর কিছু নয় এবং রোববার তাকে দলে পাব।’

জিদান আরও বলেন বলেন, ‘আমার মনে হয়, সে ঠিক আছে। সে আমাদের সঙ্গেই থাকছে, এটাই তার প্রমাণ। রোববার খেলতে চায় সে। সে খুশি নয়, আগামীকাল খেলতে পারলে ভালো লাগত তার। তবে শরীরে কিছু অনুভব করলে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। মৌসুম এখনো অনেক দীর্ঘ।’

জিদানের দায়িত্বে অক্টোবরের প্রথম চার ম্যাচের তিনটিতেই চোটের কারণে খেলতে পারেননি এমবাপে। এবারও তাকে পাচ্ছে না ফ্রান্স। দলের চোটের তালিকায় আছেন পিয়েরে কালুলু, মার্কাস থুরাম ও অরেলিয়েঁ চুয়ামেনি। চোটের কারণে দলে নেই উসমান দেম্বেলেও।

এমবাপের বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২১ দল থেকে সেনি মায়ুলুকে ডেকেছে ফ্রান্স। চলতি আন্তর্জাতিক বিরতিতে অনূর্ধ্ব-২১ দল থেকে সিনিয়র দলে ডাক পাওয়া তৃতীয় খেলোয়াড় তিনি। এর আগে সায়েল কুম্বেদি ও এলি জুনিয়র ক্রুপি ডাক পেয়েছিলেন।

মিলানের সান সিরোতে ফ্রান্স ও ইতালির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।


অন্যান্য সংবাদ