মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ৪৩ পয়েন্ট অর্জন করে তারা এই গৌরব অর্জন করে।

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আজ (মঙ্গলবার) ছিল শেষ দিন। সমাপনী দিনে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় অনুষ্ঠিত সমাপনী দিনে সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং নৌবাহিনীর বিভিন্ন স্তরের সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

এবারের আসরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী দল থেকে ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন।

সশস্ত্র বাহিনীর মধ্যকার সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়ানুরাগ বৃদ্ধিতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


অন্যান্য সংবাদ