মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 10, 2026
মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা

দুই মহাতারকাকে ছাড়াই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নতুন অধ্যায়। লিওনেল মেসি আগস্টের শেষ দিকে আর্জেন্টিনার হয়ে খেলা থেকে সরে দাঁড়ান। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ক্রিস্তিয়ানো রোনালদো। ফলে এক প্রজন্মের মধ্যে প্রথমবারের মতো মেসি ও রোনালদোকে ছাড়াই শুরু হচ্ছে আন্তর্জাতিক বিরতি।

গত সেপ্টেম্বরের চেয়ে এবারের আন্তর্জাতিক বিরতি তুলনামূলক কম সময়ের। ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ফিফা উইন্ডোর লড়াই। অধিকাংশ দল অবশ্য মাঠে নামবে তার কয়েকদিন পর। রয়েছে ইউয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ লড়াই, দক্ষিণ আমেরিকার প্রীতি ম্যাচ এবং এশিয়ার জমজমাট ফুটবল সূচি—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটবে ফুটবলপ্রেমীদের।

মেসিকে ছাড়া এবার আক্রমণভাগ নতুন করে সাজানোর পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে। ১৪ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

দ্বিতীয় প্রীতি ম্যাচে ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটির সময় এখনো ঘোষণা করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

অন্যদিকে আবারও এশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। জাপানের বিপক্ষে ১৪ নভেম্বর মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সোয়া চারটায়। এরপর ১৭ নভেম্বর বিকাল চারটায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেশনস লিগে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে পর্তুগাল। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-৪-এর শীর্ষে থাকা দলটির সামনে ডেনমার্ক। ১৫ নভেম্বর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় পৌনে দুইটায়। এরপর ১৮ নভেম্বর একই সময়ে তাদের প্রতিপক্ষ ওয়েলস।

চেকিয়ার বিপক্ষে ১৩ নভেম্বর মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। এরপর ১৬ নভেম্বর একই সময়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইতালি, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো দলগুলোর সামনেও রয়েছে গুরুত্বপূর্ণ লড়াই।

দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের নজর থাকবে সাফ চ্যাম্পিয়নশিপে। ২০০৩ সালে প্রথমবার শিরোপা জেতার ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

সাফে কাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু রাত ৮টায়। এর আগে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

চলুন দেখে নেওয়া যাক নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উল্লেখযোগ্য ম্যাচগুলোর সূচি-

তারিখ ও দিন দল ম্যাচ / টুর্নামেন্ট সময়
১১ নভেম্বর, বুধবার মালদ্বীপ – ভারত সাফ চ্যাম্পিয়নশিপ বিকেল ৩:৩০ মিনিট
বাংলাদেশ – শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ রাত ৮:০০ মিনিট
১২ নভেম্বর, বৃহস্পতিবার নিউ জিল্যান্ড – ভারত প্রীতি ম্যাচ দুপুর ১২:০০ মিনিট
উজবেকিস্তান – রাশিয়া প্রীতি ম্যাচ রাত ৯:০০ মিনিট
তুরস্ক – বেলজিয়াম ইউয়েফা নেশনস লিগ রাত ১১:০০ মিনিট
১৩ নভেম্বর, শুক্রবার ইতালি – ফ্রান্স ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
চেকিয়া – স্পেন ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ইংল্যান্ড – ক্রোয়েশিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
সিঙ্গাপুর – প্যারাগুয়ে প্রীতি ম্যাচ সন্ধ্যা ৬:০০ মিনিট
কুয়েত – সিরিয়া প্রীতি ম্যাচ রাত ৮:০০ মিনিট
সংযুক্ত আরব আমিরাত – হন্ডুরাস প্রীতি ম্যাচ রাত ৮:১০ মিনিট
সৌদি আরব – দক্ষিণ কোরিয়া প্রীতি ম্যাচ রাত ৮:৩০ মিনিট
কাতার – অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ রাত ৮:৪৫ মিনিট
ইরাক – লেবানন প্রীতি ম্যাচ রাত ৯:০০ মিনিট
মলদোভা – কাজাখস্তান প্রীতি ম্যাচ রাত ১১:০০ মিনিট
১৪ নভেম্বর, শনিবার নেদারল্যান্ডস – গ্রিস ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
সার্বিয়া – জার্মানি ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
আর্জেন্টিনা – উরুগুয়ে প্রীতি ম্যাচ ভোর ৫:০০ মিনিট
জাপান – ব্রাজিল প্রীতি ম্যাচ বিকেল ৪:১৫ মিনিট
চীন – মালয়েশিয়া প্রীতি ম্যাচ সন্ধ্যা ৬:০০ মিনিট
নরওয়ে – ওয়েলস ইউয়েফা নেশনস লিগ রাত ১১:০০ মিনিট
জর্জিয়া – হাঙ্গেরি ইউয়েফা নেশনস লিগ রাত ১১:০০ মিনিট
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল সাফ চ্যাম্পিয়নশিপ বিকেল ৩:০০ মিনিট
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল সাফ চ্যাম্পিয়নশিপ রাত ৮:৩০ মিনিট
১৫ নভেম্বর, রোববার পর্তুগাল – ডেনমার্ক ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
নিউ জিল্যান্ড – ভারত প্রীতি ম্যাচ সকাল ৯:০০ মিনিট
সাইপ্রাস – মন্টেনেগ্রো ইউয়েফা নেশনস লিগ রাত ৮:০০ মিনিট
বেলারুশ – আলবেনিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১১:০০ মিনিট
ফিনল্যান্ড – সান মারিনো ইউয়েফা নেশনস লিগ রাত ১১:০০ মিনিট
১৬ নভেম্বর, সোমবার বেলজিয়াম – ইতালি ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ফ্রান্স – তুরস্ক ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ক্রোয়েশিয়া – চেকিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
স্পেন – ইংল্যান্ড ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
১৭ নভেম্বর, মঙ্গলবার জার্মানি – নেদারল্যান্ডস  ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
গ্রিস – সার্বিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
সিঙ্গাপুর – ব্রাজিল প্রীতি ম্যাচ বিকেল ৪:০০ মিনিট
চীন – বাহরাইন প্রীতি ম্যাচ সন্ধ্যা ৬:০০ মিনিট
জাপান – প্যারাগুয়ে প্রীতি ম্যাচ সন্ধ্যা ৭:১০ মিনিট
কাতার – দক্ষিণ কোরিয়া প্রীতি ম্যাচ রাত ৮:০০ মিনিট
সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল সাফ চ্যাম্পিয়নশিপ রাত ৮:০০ মিনিট
জর্ডান – অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ রাত ১০:০০ মিনিট
রাশিয়া – ভেনেজুয়েলা প্রীতি ম্যাচ রাত ১০:০০ মিনিট
ইরাক – ইরান প্রীতি ম্যাচ রাত ১০:১৫ মিনিট
আর্জেন্টিনা – কোস্টারিকা প্রীতি ম্যাচ সময় পরে জানানো হবে
কুয়েত – হন্ডুরাস প্রীতি ম্যাচ সময় পরে জানানো হবে
১৮ নভেম্বর, বুধবার ডেনমার্ক – নরওয়ে ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ওয়েলস – পর্তুগাল ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
হাঙ্গেরি – নর্দার্ন আয়ারল্যান্ড ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ইউক্রেন – জর্জিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
ইসরায়েল – অস্ট্রিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
রিপাবলিক অব আয়ারল্যান্ড – কসোভো ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
বসনিয়া ও হার্জেগোভিনা – রোমানিয়া ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট
পোল্যান্ড – সুইডেন ইউয়েফা নেশনস লিগ রাত ১:৪৫ মিনিট


অন্যান্য সংবাদ