মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর পলাতক হাসিনা কখনো ফিরবে না: আমান উল্লাহ আমান ‘বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার’ মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদনের নিয়ম ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে আন্তঃবাহিনী বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী মেসি-রোনালদোবিহীন আন্তর্জাতিক বিরতি, কবে কার খেলা আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো জাকার বরখাস্ত হচ্ছেন ক্যারিক, ইউনাইটেডের কোচের দৌড়ে সাবেক আর্জেন্টাইন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক ধস

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 10, 2026

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে নেমে এসেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা এবং ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কমে আসায় তেলের বাজারে এই দরপতন হয়। আর জ্বালানির দাম কমার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে গেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দামও ৪ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেয়ার পর তেলের দামে এই পতন ঘটে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশা বেড়েছে।

এদিকে জ্বালানির দাম কমায় গত সপ্তাহের বড় দরপতন কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকের উত্থান হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।

রয়টার্সকে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি বলেন, ‘নিশ্চিতভাবেই তেলের দাম কমে যাওয়ায় বাজারের এই উত্থান আরও গতি পেয়েছে।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও এই উত্থানের প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।


অন্যান্য সংবাদ