সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে ইউপি নির্বাচন তৃতীয় ধাপে? ২১ ইউনিয়ন নিয়ে বাড়ছে আলোচনা, ভাইরাল তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন! হাম উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৪০ শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আর সেটা রেডি আছে: আসিফ মাহমুদ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি বাসে আগুন ও ককটেল হামলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পতিত শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 9, 2026
হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন

ভোট গণনা, পুনর্গণনা ও দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন মুহিত মাহমুদ। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দুপুরে হ্যামট্রামিক কমিউনিটি সেন্টারে তাঁর শপথ অনুষ্ঠান হয়। এর মধ্য দিয়ে শহরটির প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান মেয়র হিসেবে দায়িত্ব নিলেন সাবেক এই সিটি কাউন্সিল সদস্য। হ্যামট্রামিক সিটির সরকারি ওয়েবসাইটেও তাঁকে মেয়র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি ক্রোট। শপথের পর বক্তব্যে তিনি সমর্থক ও সহযোগীদের ধন্যবাদ জানান। দীর্ঘ আইনি লড়াইয়ে পাশে থাকায় নিজের আইনজীবী মার্ক ব্রুয়ারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের বক্তব্যে মাহমুদ বলেন, এই অর্জন সম্ভব করতে যাঁরা সহযোগিতা করেছেন, এটি তাঁদের সবার অর্জন। প্রতিটি মানুষের বক্তব্য শোনার এবং প্রতিটি বৈধ ভোট গণনা করার গুরুত্বও তুলে ধরেন তিনি।

মেয়রের দায়িত্ব গ্রহণের এই পথ শুরু হয়েছিল ২০২৫ সালের ৪ নভেম্বরের নির্বাচন থেকে। প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবির চেয়ে ১১ ভোটে পিছিয়ে ছিলেন মাহমুদ। নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে গণনার বাইরে থাকা ৩৭টি অ্যাবসেন্টি ব্যালট পাওয়া যায়। তবে ব্যালটগুলোর সংরক্ষণ ও হেফাজতের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলো তখন গণনা করা হয়নি। পুনর্গণনাতেও ১১ ভোটের ব্যবধান বহাল থাকে। ওই ফলাফলের ভিত্তিতে আলহারবি ২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব নেন। অন্যদিকে বাদ পড়া ব্যালটগুলো গণনার দাবিতে আদালতে লড়াই চালিয়ে যান মাহমুদ।

আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ২০২৬ সালের ১৬ অক্টোবর ওই ৩৭টি ব্যালট গণনা করা হয়। এর মধ্যে মাহমুদ পান ২৯ ভোট এবং আলহারবি পান ৬ ভোট। নতুন হিসাবে মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯, আর আলহারবির ২ হাজার ৭৭। ফলে প্রথমে ১১ ভোটে পিছিয়ে থাকা মাহমুদ শেষ পর্যন্ত ১২ ভোটে এগিয়ে যান। কিন্তু তাঁর আবাসিক যোগ্যতা নিয়ে আরেকটি মামলা চলায় তখনই সংশোধিত ফল প্রত্যয়ন করা সম্ভব হয়নি।

আলহারবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, মাহমুদ হ্যামট্রামিকে বসবাস করেন না এবং মেয়র হওয়ার আবাসিক শর্ত পূরণ করেননি। সাক্ষ্য ও নথি পর্যালোচনার পর ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, মাহমুদ মেয়র পদে দায়িত্ব পালনের প্রয়োজনীয় আবাসিক যোগ্যতা পূরণ করেছেন। এরপর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স তাঁর বিজয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করে। বোর্ড পুরো নির্বাচনের ভোট আবার গণনার আবেদনও প্রত্যাখ্যান করে। তবে আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

শপথের বক্তব্যে মুহিত মাহমুদ শহরের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশ, বসনীয় ও আফ্রিকান আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও বিশ্বাস হ্যামট্রামিককে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্যে নির্বাচনী বিরোধের পর একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান উঠে আসে। এর আগেও স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি শহরকে সবার জন্য বাসযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছিলেন।


অন্যান্য সংবাদ