মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানে রাজনৈতিক সমাধানের আহ্বান জাতিসংঘের

আর্ন্তজাতিক ডেস্ক / ৮৩ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

জাতিসংঘ ইসরাইল -ফিলিস্তিন সংঘাত অবসানে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে গাজায় জরুরি সহায়তা দিয়ে যাচ্ছে।

মে মাসে ইসরাইল -ফিলিস্তিনের ১১ দিনের সংঘাত পরবর্তী পরিস্থিতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্রিফ করতে গিয়ে ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হাস্টিং বলেছেন, গাজার অবস্থার উন্নতিতে জরুরি প্রচেষ্টা অবশ্যই দ্রুত এগিয়ে নিতে হবে। কিন্তু একইসঙ্গে ইসরাইল -ফিলিস্তিন সংঘাত নিরসনে আমাদের বৃহত্তর লক্ষ্যে ছাড় দেয়া যাবে না। এ জন্য আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে দু’রাষ্ট্র নীতি সমাধানের পথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, স্বল্প সময়ে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেয়া গেলেও গাজার স্থিতিশীল ভবিষ্যতের জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন।
জেরুজালেম থেকে ভিডিও লিংকের মাধ্যমে তিনি আরো বলেন, গাজায় বৈধ ফিলিস্তিন সরকার ফিরে আসার প্রয়োজনীয়তা আমি আবারও পুনর্ব্যক্ত করছি।

একইসঙ্গে তিনি জাতিসংঘের যে সংস্থাটি আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে তার পরিস্থিতিও তুলে ধরেন।
তিনি বলেন, ইউএনআরডিব্লউএ ফিলিস্তিনী জনগণকে সহায়তা দিচেছ। কিন্তু সংস্থাটির প্রয়োজনীয় অর্থের চেয়ে ১০ কোটি ডলার ঘাটতি রয়েছে।


অন্যান্য সংবাদ