বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির

বিনোদন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা।

পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’

তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তার অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাকে ইচ্ছা করে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।

সেই পোস্টে ব্যঙ্গ করে আশপাশের মানুষদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’


অন্যান্য সংবাদ