মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ১০ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমাদের অবশ্যই সংহতি আছে। কিন্তু এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা সেটির দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। কারণ লং মার্চ থেকে তিনি বলেছিলেন- সরকারের সবকিছু তছনছ করে দেওয়া হবে। যখন জামায়াতের আমির এই কথা বললেন এরপরে শ্রমিক আন্দোলন শুরু হলো। পরে সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা তছনছ শুরু করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশের পাঁচ-ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের কর্মকর্তাদের ওপরে, পুলিশের সদস্যদের ওপরে, বিজিবির সদস্যদের ওপরে হামলা করা হচ্ছে। আজকে একটি ভিডিও নিশ্চয় দেখেছেন, কীভাবে একজন পুলিশের সদস্যকে নির্মমভাবে লাঠি দিয়ে আঘাত করছে ছাত্রলীগের এই শ্রমিক নামধারী সন্ত্রাসীরা।

রাশেদ খাঁন বলেন, আমরা মনে করি যে কোনো সাধারণ শ্রমিক এই ধরনের সহিংসতা করতে পারে না। বরং যারা সাধারণ শ্রমিক, তারা বলছে, আমাদের দাবি সরকারের কাছে। আমরা একটি দাবি করেছি যে বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা হতে হবে। সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং আমরা সরকারের ওপর আস্থা রাখতে চাই। অনেক শ্রমিক ইতিমধ্যে কাজে ফিরে গেছে। কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলন করছে, এরা শ্রমিক না। এরা মূলত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং এই যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চায়। ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে হলে আরেকটি এক-এগারো সৃষ্টি করা লাগবে। আরেক এক-এগারো সৃষ্টি করা মানে এই যে জ্বালাও-পোড়াও, অর্থাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগ এখন তারা এই শ্রমিক বেশে রাজপথে নেমেছে।

তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয় যে গণ-অভ্যুত্থানের আরেকটি শক্তি, যারা এই মুহূর্তে বিরোধী দলে, তারা এই সহিংসতাকে উসকে দিচ্ছে, অর্থাৎ আওয়ামী সহিংসতাকে উসকে দিচ্ছে জামায়াতের আমির যে সবকিছু তছনছ করে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে।

এ সময় কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলন ।


অন্যান্য সংবাদ