এক বা দুই বিষয়ে ফেল করা ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের পুরো প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ডগুলো।
আক্তারুজ্জামান বলেন, সব শিক্ষা বোর্ডকে এক মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে। এ কারণে পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এ সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে।