সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান হাসিনাসহ আ.লীগ নেতাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের উদ্যোগ ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তাদের এই আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে এবং আওয়ামী আন্দোলনের ভেতরে ঢুকে আগুন দিচ্ছে।

সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’-লং মার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।

গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্ল্যান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।

রাশেদ খাঁন পোস্টে আরও লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ভ্যান ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়।
ওই আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিত নয়?


অন্যান্য সংবাদ