সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান হাসিনাসহ আ.লীগ নেতাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের উদ্যোগ ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।টিভি দেখুন

বিজ্ঞপ্তিতে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর দু’দফা স্বর্ণের দাম কমানো হয়। দু’দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৪ টাকা।


অন্যান্য সংবাদ