শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন: চিফ হুইপ কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসতে চাই: মন্ত্রী বিরোধী দলের বন্ধুরা সস্তা রাজনীতি করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়াল পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩ সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট

রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 31, 2026
রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩

বাণিজ্যিক আকর্ষণের বিচারে ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। স্পোর্টসপ্রোর ২০২৬ সালের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় ১৩তম হয়েছেন এই ভারতীয় ব্যাটার।

তালিকায় গিলের ঠিক পরেই ১৪তম স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। কিলিয়ান এমবাপে আছেন ১৯তম স্থানে, আর মেসির অবস্থান ২৭ নম্বরে। শীর্ষস্থান দখল করেছেন টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন এবং বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুম্পো।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। সেরা ৫০-এ জায়গা হয়নি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। ৮৫তম স্থানে রয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম হয়েছেন।

তালিকা তৈরিতে তিনটি বিষয় বিবেচনায় নিয়েছে স্পোর্টসপ্রো–ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম ও কমার্শিয়াল ট্র্যাজেক্টরি। এর মধ্যে ব্র্যান্ডের শক্তি ও আকর্ষণ বিবেচনায় ব্র্যান্ড ইকুইটির অবদান ৪৫ শতাংশ। বিপণনযোগ্যতার অগ্রগতি বা মোমেন্টামের জন্য রাখা হয়েছে ৪০ শতাংশ নম্বর। বাকি ১৫ শতাংশ নির্ধারিত হয়েছে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে।

২০২৬ সালের এই মূল্যায়নে ৭০টি খেলার ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে বিবেচনায় নেওয়া হয়েছিল। তাদের দর্শকসংখ্যা, অনলাইনে খোঁজার প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক-নেতিবাচক উপস্থিতি এবং বাণিজ্যিক অংশীদারত্বও ছিল মূল্যায়নের অংশ।


অন্যান্য সংবাদ