শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ বিক্ষোভে নামছে পরিবর্তনের পক্ষের ইসরায়েলিরা ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ১ হাজার ৩৫০ ছাড়াল পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব হেরে ফাইনালের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের রোনালদো ১৪, মেসি ২৭– দুজনকে ছাড়িয়ে গিল ১৩ সাফের দল ঘোষণা ভারতের হাকিমির হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফাঁকা থাকবে ৭ লাখ সিট এইচএসসির ফলাফলে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ

ফয়সাল আরেফিন / ২১ জন দেখেছেন
আপডেট : October 31, 2026

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (শনিবার) প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।


অন্যান্য সংবাদ