শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ জন দেখেছেন
আপডেট : June 22, 2026
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির কথা জানানোর পর তেলের দাম কমে যায়। এতে স্বর্ণের বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

সোমবার (২২ জুন) বাংলাদশ সময় বেলা ১২টা ৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়। আর আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২১৩ দশমিক ১০ ডলারে নেমে আসে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সুইজারল্যান্ডে উচ্চপর্যায়ের মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা সোমবার শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কয়েক ঘণ্টা আগেও দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এখন মনে হচ্ছে তারা কিছুটা অগ্রগতি করছে।’

তিনি আরও বলেন, ‘আরও কিছু সময় বাজার ভূরাজনৈতিক পরিস্থিতির দিকনির্দেশনা অনুসরণ করেই চলবে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই আপাতত পাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ হতে পারে।’

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৫ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৮০ দশমিক ৪৫ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


অন্যান্য সংবাদ