মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হেলিকপ্টার দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন মমতা!

রিপোর্টারের নাম : / ১০০ জন দেখেছেন
আপডেট : June 28, 2023

 

জলপাইগুড়িতে জনসভা সেরে ফেরার পথে দুর্ঘটনারকবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হেলিকপ্টার। মাঝ আকাশে হঠাৎ ভয়ংকরভাবে কাঁপতে শুরু করে সেটি। দ্রুত জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। আর এই অবতরণের পিছনে রয়েছেন হেলিপকপ্টারের দুই পাইলট। তাদের জন্যই বড় বিপদ থেকে বাঁচলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার চালানোর দায়িত্ব ছিল দুই পাইলট ক্যাপ্টেন ভরত নিরঞ্জন ও ক্যাপ্টেন প্রশান্ত আসওয়ালের ওপরে। তারাই বিপদের আঁচ পেয়ে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। সময়মতো কপ্টারের মুখও ঘুরিয়ে দেন তারা। আসলে উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে দু’জনের। আর সেই অভিজ্ঞতা থেকেই এদিন বিপদের আচ বুঝতে পারলেন তারা। বিপদ বুঝে তারা মাথা ঠান্ডা রেখে কপ্টারটিকে না অবতরণ করালে বড় বিপদ হতে পারতো বলে মনে করা হচ্ছে।

এদিকে সাধারণত কোনো এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু এদিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল, যে আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। জানা গেছে, হেলিকপ্টার নড়তে থাকায় কোমরে ও পায়ে চোটও পেয়েছেন মমতা ব্যানার্জী।

এদিকে মমতার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ার খবর কানে যেতেই ফোন করে খোঁজখবর নেন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে মতানৈক্য থাকলেও তার শারীরিক পরিস্থিতির খবর নিতে ভোলেননি সিভি আনন্দ বোস। এদিকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।


অন্যান্য সংবাদ