মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফেসবুকে অপপ্রচার নিয়ে বাইডেনের উদ্বেগ

আর্ন্তজাতিক ডেস্ক / ১০৬ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাসের টিকা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচারে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ফেসবুক এ হওয়া অপপ্রচারের মাধ্যমে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গেল সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেসবুকসহ প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অভিযোগের তীর ছোড়েন ‘পটাস’। সম্প্রতি এনবিসি নিউজ হোয়াট এর সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক) মানুষদের হত্যা করছে। তারা আসলেই এই কাজটি করছে। মহামারি এখন শুধু তাদের জন্য রয়েছে যারা টিকা নেয়নি। কিন্তু তারা ভুল তথ্য প্রচার করছে ফলে সাধারণ মানুষ টিকা নিচ্ছে না। তারা মানুষদের হত্যা করছে।

ফেসবুক তার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইন্সটাগ্রামেও টিকা বিষয়ক ভুল তথ্য উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফেসবুকে টিকা নিয়ে মিথ্যা তথ্যপ্রচারের জন্য ‘১২ জন’ এর একটি গোষ্ঠীকেও দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই ১২ জনের প্রকাশ করা তথ্যগুলো যাচাই বাছাই না করা এবং সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে ফেসবুক ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি।

বাইডেন বলেন, ফেসবুক সরাসরি মানুষদের হত্যা করছে না। এই ১২ জন করছে যারা বাইরে আছেন এবং মিথ্যা তথ্যপ্রচার করছেন। যারা এই মিথ্যা তথ্য আমলে নিচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসব তথ্য যাচাই বাছাই করে নিজেদের প্ল্যাটফর্মে কোন সন্দেহজনক পোস্ট এলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে ফেসবুককে পরামর্শও দেন বাইডেন।

তবে ফেসবুকের সঙ্গে হোয়াইট হাউজ কোনো ‘যুদ্ধে’ নেই বলে মন্তব্য করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ফেসবুকের সঙ্গে কোনো যুদ্ধে জড়িয়ে নেই বরং আমাদের ভাইরাসের বিরুদ্ধে এক যুদ্ধে রয়েছি।


অন্যান্য সংবাদ