বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের হামলা, নিহত ২ ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার অপশক্তি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ‘লুকোচুরি’ চলতে পারে না: বিরোধীদলীয় নেতা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৬৩৪ অস্থিরতা নয়, স্থিতিশীলতা চাই: রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার দরজা খুলতে হবে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান

ইমরান খানকে তলব করেছে ইসলামাবাদ পুলিশ

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : September 10, 2022

সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ। পুলিশের যৌথ তদন্ত দলের (জেআইটি) সামনে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। খবর জিও নিউজের।

নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় মারগাল্লা থানায় জেআইটির সামনে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হাজির না হওয়ায় শনিবার এই নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। এ অবস্থায় বিকাল ৫টায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখা দিতে অনুরোধ করা হচ্ছে। মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

গত আগস্টে এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জামিনে নেন তিনি।


অন্যান্য সংবাদ