মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গর্বাচেভের মৃত্যুতে পুতিনের শোক

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা ইন্টারফেক্সকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার তিনি তার পরিবার ও বন্ধুদের কাছে সমবেদনার একটি টেলিগ্রাম পাঠাবেন। মিখাইল গর্বাচেভ গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মিখাইল গর্বাচেভকে বিশ্বস্ত ও সম্মানিত নেতা হিসেবে অ্যাখ্যায়িত করে বলেন, সাবেক এই নেতা মুক্ত ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন।

১৯৮৫ সালে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন মিখাইল গর্বাচেভ। শীতল যুদ্ধ শান্তিপূর্ণভাবে অবসানে বেশ প্রশংসা কুড়ান তিনি। তবে ১৯৯১ সালে সোভিয়েত পতন ঠোকানোর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ তিনি। এর পেছনে গর্বাচেভের সংস্কারবাদী নীতিকে দায়ী করেন অনেক রাশিয়ান।

স্নায়ুযুদ্ধে বিপর্যস্ত রাষ্ট্রকে গড়তে বহুল আলোচিত ‘পেরেস্ত্রোইকা’ ও ‘গ্লাসনস্ত’ নীতি প্রবর্তন করেন তিনি। প্রায় আট দশকের কমিউনিস্ট শাসনের বেড়াজাল থেকে রাশিয়াকে মুক্ত করেন তিনি। তার হাত ধরেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।


অন্যান্য সংবাদ