মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাংলাদেশকে গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

জোরপূর্বক তুলে নিয়ে গুমের ঘটনাগুলোর স্বচ্ছ ও স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। পরামর্শ দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে জাতিসংঘের সহায়তা নেওয়ার।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এই আহ্বান জানায় হিউম্যান রাইটস্ ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষি গাঙ্গুলি বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের সঙ্গে সরকারি সংস্থার জড়িত থাকার বিস্তর অভিযোগ আছে। সরকারকে গুমের গ্রহণযোগ্য ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

চলতি আগস্টে বাংলাদেশ সফরে গুমের অভিযোগ তদন্তে জাতিসংঘের সহায়তার প্রস্তাব দেন সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট। গত বছরের আগস্টে হিউম্যান রাইটস্ ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশে ৮৬ জনকে গুমের তথ্য উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ১০ ডিসেম্বর এলিট ফোর্স-র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: রিলিফওয়েব


অন্যান্য সংবাদ