শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

রিপোর্টারের নাম : / ১৭২ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। গেল একদিনে নতুন ৭৫জনসহ প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ জনে। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে নজিরবিহীন এ বন্যায় বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে দেশটির অধিকাংশ নদ-নদীর পানি। ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল।

ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।

এদিকে, বন্যার কবলে পড়েছে চীনের হুবেই ও সিচুয়ান প্রদেশ। এসব এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।


অন্যান্য সংবাদ