মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রকাশিত সংবাদের যুবদল নেতা হাজী কাওছারের প্রতিবাদ

হাসান জাবেদ ইমরুল / ২১৯ জন দেখেছেন
আপডেট : April 18, 2025

প্রকাশিত সংবাদের হাজী কাওছারের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী মোহাম্মদ কাউসার আহমেদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে যেসব খবর প্রচার হয়েছে তা ডাহা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল নেতা হাজী আবু কাওছার বলেন,আমি সবসময় সাদাকে সাদা কালোকে কালো বলি।এজন্য আমার ঘরে বাইরে শত্রু। তিনি দাবি করেন তাকে যেসব মিথ্যা বিষয়ে জড়ানো হয়েছে এর সঙ্গে তার বিন্দু মাত্র জড়িত নন তিনি।
তিনি বলেন সাম্প্রতিক সময়ে বাঙ্গরা বাজারের দোকানপাট ভাঙ্গা গড়া, সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ,ধর্ষিতাকে মামলা তুলে নেওয়ার হুমকিসহ বিষয়ে মনগড়া সংবাদ প্রকাশিত হয়।যার সঙ্গে হাজী আবু কাওছারের নাম রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে বলে তিনি এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন।
প্রতিবাদ লিপিতে যুবদল নেতা বলেন দেশের প্রথম সারির জাতীয় পত্রিকা ও স্যাটেলাইট টিভি চ্যানেলসহ লোকাল পত্রিকা ও অনলাইন লোকাল টিভিতে প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে আমাকে চরম হেয় করা হয়েছে। আমার রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করা হলেও আমি নির্দোষ। তিনি বলেন ভবিষ্যতে এ মিথ্যা সংবাদের ধারা চলতে থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।


অন্যান্য সংবাদ