মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মধ্যবর্তী নির্বাচনের প্রচার অভিযানে জো বাইডেন

রিপোর্টারের নাম : / ৫৮ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় ‘জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ’ শীর্ষক ভাষণসহ আগামী সপ্তাহে তিনবার পেনসিলভানিয়া সফর করবেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে তার ডেমোক্রেটিক দলের নিন্ত্রন্ত্রণ ধরে রাখতে বাইডেন তাঁর জন্মস্থান উত্তর-পূর্বের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করতে যাচ্ছেন।
৭৯ বছর বয়সী বাইডেন প্রতিনিধি পরিষদের সকল আসন এবং সিনেটের এক তৃতীয়াংশ আসন ধরে রাখতে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বর্তমানে প্রতিনিধি পরিষদ এবং কংগ্রেস উভয় ক্ষেত্রে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ রয়েছে।
ডেমোক্রাটরা আগামী দুই বছরের জন্য কংগ্রেসের উচ্চ কক্ষের নিয়ন্ত্রণ বজায় রাখবে কিনা অথবা তা রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়বে কিনা তা এককভাবে পেনসিলভানিয়ায় ফলাফলের ওপর নির্ভর করছে।
বাইডেন মঙ্গলবার প্রথমে উইলকস-বারে শহরে যাবেন, হোয়াইট হাউস বলেছে, সেখানে তিনি যুক্তরাষ্ট্রে বন্দুক অপরাধ কমানোর পরিকল্পনা নিয়ে কথা বলবেন।
বৃহস্পতিবার তিনি আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মস্থান হিসেবে বিবেচিত ফিলাডেলফিয়া শহরে যাবেন।এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেখানে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছিল এবং মার্কিন সংবিধান রচনা করা হয়েছে তার কাছাকাছি অবস্থান থেকে বাইডেন ‘জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ’ শীর্ষক ভাষণ দেবেন।
সোমবার ৫ সেপ্টেম্বর বাইডেন শ্রমিক দিবস উদযাপন করতে পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে আরেকটি সমাবেশে যোগ দেবেন।
তিনি ডেমোক্রাটিক সিনেট প্রার্থী জন ফেটারম্যানের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ৩ সেপ্টেম্বর উইলকস-বারে থাকবেন বলে আশা করা হচ্ছে। একই স্থানে বাইডেন হাজির হবেন মঙ্গলবার, সেখানে তিনি ফেটারম্যানের পক্ষে প্রচার অভিযান চালাবেন। ট্রাম্প সেখানে রিপাবলিকান সিনেট প্রার্থী মেহমেত ওজের পক্ষে প্রচার অভিযানে যোগ দেবেন।


অন্যান্য সংবাদ