মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রিন্সেস ডায়ানার গাড়ি বিক্রি হলো সাড়ে ৬ লাখ পাউন্ডে

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি সাড়ে ছয় লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। শনিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের এক ক্রেতা নিলামে গাড়িটি কিনে নেন। তিনি চেশায়ারের বাসিন্দা। খবর: বিবিসি।

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ব্যবহার করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তুলেছেন ডায়ানা। সি ৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি যুক্তরাজ্যের ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের অকশনের মাধ্যমে বিক্রি হয়।

নিলামকারী জোনাথন হামবার্ট বলেন, ‘গাড়িটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। যেটি ১২ বছরে তাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশিসংখ্যক টেলিফোন বিড পেয়েছে। নিলামের বিডিং এক লাখ পাউন্ড থেকে শুরু হয় এবং খুব দ্রুত দুবাইসহ বেশ কিছু অঞ্চলের ক্রেতাদের মধ্যে একটি প্রতিযোগিতায় পরিণত হয়।

মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানা মারা যান। কিন্তু এখনও বিশ্বজুড়ে বহু মানুষের ‘হৃদয়ের রাজকুমারী’ হয়েে আছেন তিনি। ডায়ানার মৃত্যু এখনও যেমন মানুষকে ভাবায়, তেমনি ব্রিটিশ রাজপরিবারের ওপর ভর করে আছে তার মৃত্যুর ছায়া। ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। দুর্ঘটনার সময় লিমোজিনে ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক মিসরের দোদি আল-ফায়েদ।


অন্যান্য সংবাদ