মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

২০২৩ সালে ১৩৭,০০০ সৈন্য বৃদ্ধির ব্যাপারে পুতিনের ফরমান জারি

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীর মান শক্তিশালী করতে ১৩৭,০০০ সৈন্য নিয়োগের একটি ফরমান জারি করেছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর করা হবে। সরকারি বৈধ তথ্য পোর্টালে ফরমানটি পোস্ট করা হয়েছে। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
ওই ফরমানে বলা হয়, আগামী বছর রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন। এদের মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন সার্ভিসম্যান রয়েছেন।
বাতিল ঘোষণা করা আগের ফরমান অনুযায়ী, সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ ২ হাজার ৭৫৮ জন। এদের মধ্যে ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন সার্ভিসম্যান।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ রহিত করার কোন পরিকল্পনা নেই।


অন্যান্য সংবাদ