মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত

রিপোর্টারের নাম : / ৬২ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণ নিয়ে আয়োজিত এক ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দেয় ভারত।

বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অংশগ্রহণের প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। তবে এতে বাধা দেয় রাশিয়া।

এর প্রেক্ষিতে ভোটাভুটির আয়োজন করা হয়। সেখানে দেখা যায়, পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩টিই ভোট দিয়েছে জেলেনস্কির অংশগ্রহণের পক্ষে। এই ১৩ রাষ্ট্রের মধ্যে ভারতও ছিল।

শুধুমাত্র চীন এই ইস্যুতে ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং বিপক্ষে একমাত্র রাষ্ট্র হিসেবে ভোট দেয় রাশিয়া।

রুশ বাহিনীর অভিযান শুরুর পর পরই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে রাশিয়ার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে, সেই সঙ্গে দেশটির ওপর জারি করে একরাশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এসময় পাশে দাঁড়ায় ভারত। দেশটি থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আমদানি কার্যক্রম চালু রাখে তারা।

এছাড়া, ইউক্রেনের রুশ বাহিনীর অভিযানকে এখন পর্যন্ত ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেনি ভারত। সেই সঙ্গে গত ৬ মাসে নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘের বিভিন্ন ফোরামে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গণভোটের যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেসব উদ্যোগেও সাড়া দেয়নি। এ নিয়ে ভারওতর উপর নাখোশ তাদের মিত্র যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ‘খুশি করতেই’ বুধবার রাশিয়ার আপত্তি উপেক্ষা করে নিরাপত্তা পরিষদের বৈঠকে জেলেনস্কির যোগদানের পক্ষে ভোট দিয়েছে ভারত।


অন্যান্য সংবাদ