মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শাদে ২ মাসের বন্যায় ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

রিপোর্টারের নাম : / ৬৯ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

শাদে প্রায় দুই মাসের প্রবল বর্ষণে ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। গত জুন মাসের শেষের দিক থেকে দেশটিতে এমন বর্ষণ শুরু হয়। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক বর্ষণে শাদের ২৩ প্রদেশের ১১টিতে ৩ লক্ষ ৪১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
শাদে অবস্থিত ওসিএইচএ দপ্তর এএফপি’কে বলেছে, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে তারা তাদের ‘ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন’ বা তাদের ‘সম্পদ হারিয়েছেন’।
গত সপ্তাহে ওসিএইচএ জানায়, জুন থেকে শাদে প্রবল বর্ষণ ও বন্যায় ২২ জন প্রাণ হারিয়েছেন।
এমন বর্ষণে রাজধানী এন’জামিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শারি নদীর একেবারে কাছে রাজধানীর অবস্থান।
টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীটিতে প্রবল বর্ষণের পর এ মাসের গোড়ার দিকে পার্শ্ববর্তী অনেক এলাকায় বন্যা দেখা দেয়।
সংস্থাটি জানায়, গত বছর বন্যায় দেশটির প্রায় ২ লক্ষ ৫৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৮ হাজার।
জাতিসংঘ জানায়, গত বছর শাদের প্রায় ৫৫ লাখ মানুষের ‘জরুরি মানবিক সহায়তার’ প্রয়োজন হয়।


অন্যান্য সংবাদ