মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

আর্ন্তজাতিক ডেস্ক / ১১৫ জন দেখেছেন
আপডেট : July 17, 2021
কাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু
কাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমিত পরিসরে দ্বিতীয় বছরের মতো এবারও হজে অংশ নিতে শুধু সৌদি আরবের ৬০ হাজার হজযাত্রী আজ শনিবার ছুটে যাচ্ছেন ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কায়। আগামীকাল রোববার থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে হজের। করোনা ভাইরাস মহামারির কারণে এ বছরও বাংলাদেশসহ বিশ্বের অন্য কোনো দেশের মুসলিমরা হজে যেতে পারছেন না। হজ করছেন শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানে যারা বসবাস করেন তারা। তবে অংশগ্রহণকারীদের অবশ্যই পূর্ণাঙ্গ টিকা নিতে হয়েছে। গত বছর সৌদি আরব ইসলামের এই মহামিলন সফলতার সঙ্গে সম্পন্ন করে। কোনো রকম ভাইরাস সংক্রমণ ছড়ায়নি।

সৌদি আরবের দাম্মামে বসবাস করেন ভারতীয় একজন কন্ট্রাক্টর আমিন (৫৮)। তিনি এবার হজ করছেন। সঙ্গে নিয়েছেন স্ত্রী ও তিন প্রাপ্ত বয়স্ক সন্তানকে। এই সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা তিনি। মিশরের ফার্মাসিস্ট মোহাম্মদ আল ইতের বলেন, আমার মনে হচ্ছে লটারি জিতেছি। এই লটারির মূল্য অসীম। আনন্দ আর রাখতে পারছি না। এটা এক বিশেষ সুযোগ। যেকারো জীবনেই এটা এক অবিস্মরণীয় মুহূর্ত। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এই সুযোগ আমাকে দান করার জন্য। তিনিই হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাকে গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এ মাসের শুরুতে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা স্বাস্থ্য সতর্কতার সর্বোচ্চ লেভেল অনুসরণ করে কাজ করছেন। কারণ, মহামারি এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট এখনও চোখ রাঙাচ্ছে। উপসাগরীয় অন্য দেশগুলোর মতোই সৌদি আরবে অবস্থান করেন বিপুল সংখ্যক দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিবাসী।

ওদিকে এবারের হজকে নিরাপদ করতে পবিত্র কাবা, গ্রান্ড মসজিদকে জীবাণুমুক্ত করতে দেখা গেছে কর্মীদের।


অন্যান্য সংবাদ