মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা, নিহত ২২

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

ইউক্রেনের চ্যাপলিন শহরে রেল স্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। এসময় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নিহতের সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন এই হামলা চালিয়েছে রাশিয়া। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিন শহরে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। রকেট হামলায় ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে। স্বাধীনতা দিবস হলেও বুধবার সকাল থেকেই বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়। এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেয় নগর কর্তৃপক্ষ।

এর আগে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি বলেন, ইউরোপের জনগণকে বিপন্ন করে এবং বিশ্বকে বিকিরণ বিপযয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে রুশ সেনারা।


অন্যান্য সংবাদ