শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সরকারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানিতে জাহাঙ্গীর আলমের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো অতীতে মিথ্যা প্রমানিত হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, জাহাঙ্গীর আলমকে কারণ দর্শাতে বলা হয়েছিলো। তিনি সেটির ব্যাখ্যা দিযেছেন। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

গত বছরের সেপ্টম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও প্রকাশ পায়। অভিযোগ উঠে,তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ও জেলার নেতাদের কটুক্তি করেছে। সে বছরের ১৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে করা হয় ৭ টি মামলা।

গতকাল ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা এই ৭ মামলায় জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দেন হাইকোর্ট।

পঞ্চগড়, রাজবাড়ি, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন।


অন্যান্য সংবাদ