মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

৩৮ বছর পর পদত্যাগ করছেন অ্যান্থনি ফাউসি

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ও যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২২শে আগস্ট) ফাউসি এ ঘোষণা দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফাউসি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন।

৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, আমি এ বছরের ডিসেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক এবং ইমিউনোরেগুলেশনের এনআইএআইডি ল্যাবরেটরির প্রধান ও প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছেড়ে দিতে যাচ্ছি।

তবে ফাউসি নিশ্চিত করেছেন তিনি কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন না।

এদিকে, ফাউসির সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের পদ থেকে সরে যাচ্ছেন। তবে তিনি পরবর্তীতে যাই করুন না কেন, আমি জানি আমেরিকার জনগণ এবং পুরো বিশ্ব ডক্টর ফাউসির দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।


অন্যান্য সংবাদ