মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও ট্রলির সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। উপজেলার কাঠেরপোল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আজ সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন ট্রলির চালক এবং বাকেরগঞ্জের বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)। রাকিব ও বায়েজিদ ট্রলিচালক জ‌হিরু‌লের সহ‌যোগী ছিলেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানিয়েছেন, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপোল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

আবুল কাশেম বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলির চালক জহিরুল তালুকদারের মরদেহ উদ্ধার করি। তবে, এর আগেই বায়েজিদ ও রাকিব নামের গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, ‘বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় যে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল, জরুরি বিভাগে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।’

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মি‌লন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।’


অন্যান্য সংবাদ