মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফের কমেছে জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

বৈশ্বিক অর্থনীতির মন্থরগতি ও চাহিদা কমার শঙ্কায় ফের কমল জ্বালানি তেলের দাম। টানা তিন দিন বাড়ার পর সোমবার (২২ আগস্ট) বিশ্ববাজারে কমেছে এর দাম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্টের অশোধিত তেলের দাম ব্যারেলে ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে সোমবার বিক্রি হয় ৯৫ দশমিক ৫ ডলারে। এছাড়াও চীনের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামের ওপর। তাই এর চাহিদা কমার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সেপ্টেম্বর চালানের অশোধিত তেলের দাম ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি বিক্রি হয় ৮৯ দশমিক ৬৫ ডলারে।

এ বিষয়ে নিশান সিকিউরিটিজের গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) হিরোইউকি কিকুকাওয়া রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহারের চড়া বৃদ্ধির শঙ্কায় বিনিয়োগকারীরা অর্থনৈতিক ধীরগতি নিয়ে উদ্বেগে ছিল। এমন বাস্তবতায় কমেছে জ্বালানি তেলের চাহিদা।

তিনি আরও বলেন, ‘চীনের কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতিও উদ্বেগের বিষয়, যা অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলতে পারে।’

তীব্র দাবদাহ ও খরায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহে বাড়িঘর, অফিস-আদালত ও শপিং মলগুলোতে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হয়। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।


অন্যান্য সংবাদ