মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পৃথক দুর্ঘটনায় তুরস্কে নিহত ৩২, আহত ৫১

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : August 21, 2022

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই যানবাহনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং আহত ১৬ জন। শনিবার সকালে গাজিনটেপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক উঠিয়ে দিলে এতে পৃষ্ঠ হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়। খবর বিবিসি

তবে পৃথক এই ঘটনার মথ্যে কোনা সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

ট্রাক চাপায় ১৬ জন মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে ২৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ফারটিন কোচা।

স্বাস্থ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে জড়ো হওয়া মানুষের ভিড়ের ওপর উঠে যায়।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার পর জরুরী উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শনিবার প্রথম ঘটনাটি ঘটেছে গাজিনটেপ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর নিজিপের কাছে।

এদিকে পৃথক এ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী বেরিক বোজডাক।


অন্যান্য সংবাদ