মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

উপনির্বাচনে ইমরান খানের মনোনয়ন বাতিল

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

ফয়সালাবাদের (আসন নম্বর ১০৮) উপনির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপির বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, ইমরান খানের সম্পদ সম্পর্কে দেওয়া তথ্য যথেষ্ট নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পাঞ্জাব প্রদেশের নির্বাচন কমিশনারের এক বিবৃতিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছেন।

পিটিআইয়ের তথ্যবিষয়ক কেন্দ্রীয় সচিব ফাররুখ হাবিব ইমরান খানের মনোনয়নপত্র বাতিলের সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের চ্যালেঞ্জ করা হবে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার গত ২৮ জুলাই পিটিআইয়ের ১১ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন।

অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে ক্ষমতাচ্যুত করার দুদিন পর ১১ এপ্রিল গণপদত্যাগের অংশ হিসেবে তার দলের ১০০ জনের বেশি সংসদ সদস্য পদত্যাগের আবেদন করেন।

ইসিপির তথ্য অনুযায়ী, নয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। বাকি দুটি সংরক্ষিত নারী আসন। ইমরান খান ওই ৯ আসনেই নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন।


অন্যান্য সংবাদ