মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 17, 2022

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামীকাল ইউক্রেন সফরে যাচ্ছেন। দেশটির লভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন তারা। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিখের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে, লভিভে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। তাঁরা তিনজন শুক্রবার কৃষ্ণসাগরের ওডেসা বন্দর পরিদর্শনেও যাবেন।

এছাড়া, জাপোরঝিজিয়া পারমাণবিক কেন্দ্রসহ চলমান সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের প্রয়োজন নিয়েও আলোচনা করবেন তাঁরা।

আগামী শনিবার ইস্তাম্বুলে জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘ কর্মকর্তাদের নিয়ে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানির বিষয়টি দেখভালের জন্য এই সেন্টার গঠন করা হয়েছে।


অন্যান্য সংবাদ