শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় সৈন্য ও পুলিশ কর্মকর্তা নিহত

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সৈন্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা বলেন, বিদ্রোহীরা রোববার সকালে ওয়েস্ট রিজিওনের কেংউ গ্রামে একটি সেনা ফাঁড়িতে হামলা চালালে এক সৈন্য, এক পুলিশ কর্মকর্তা ও এক মটরসাইকেল চালক নিহত হন।
তিনি আরও জানান, হামলাকারীরা ওই ফাঁড়িতে থাকা অস্ত্র লুট করে পালিয়ে যায়।
নর্থ ওয়েস্ট অঞ্চলের কাছে এ হামলা চালানো হয়। পার্শ¦বর্তী সাউথ ওয়েস্ট অঞ্চলসহ এ অঞ্চলে দীর্ঘ পাঁচ বছর ধরে ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে দেখা যাচ্ছে।
প্রধানত ফরাসি ভাষায় কথা বলা দেশ ক্যামেরুনের ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জন সাধারণ ইংরেজিভাষী। প্রেসিডেন্ট পল বিয়া ১৯৮২ সাল থেকে কঠোর হাতে দেশটি শাসন করেন।
গত জুনে ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ইংরেজিভাষী বিদ্রোহীদের হামলা পাঁচ সৈন্য নিহত হন।


অন্যান্য সংবাদ