শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অং সান সু চির আরও ৬ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ১২৪ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (১৫ আগস্ট) দুর্নীতির চার মামলায় তাকে এই সাজা দেওয়া হয়।

নিজের প্রতিষ্ঠিত সংস্থা ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ নেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে বাড়ি তৈরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ৭৭ বছরের এই রাজনীতিক।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সু চির বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির মতো অন্তত ১৮টি অভিযোগ এনেছে জান্তা সরকার। এগুলো প্রমাণিত হলে তার সর্বমোট ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে। কয়েকটি মামলায় এরইমধ্যে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে নির্জন কারাবাসে থাকা সু চি। সূত্র: রয়টার্স


অন্যান্য সংবাদ